× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র এডিবি’র সহায়তা বাড়লে ত্বরান্বিত হবে গ্রামীণ উন্নয়ন -স্থানীয় সরকার মন্ত্রী

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
বেনাপোলে বিজিবির অভিযানে

যশোরের বেনাপোলে বিজিবির অভিযানে কার্গো ট্রাকসহ বিপুল পরিমাণের ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ঔষধ, মোটর সাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামীরা হলেন, মাগুরা জেলার সদর উপজেলার হাজী রোড কলেজ পাড়া গ্রামের নাদের মোল্যার ছেলে মালেক (৪৬) শিবরামপুর এলাকার সুশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার (২৯)উভয় থানা মাগুরা জেলা মাগুরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি জানায়, ২২ সেপ্টেম্বর রাত সাড়ে এগোরাটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে বেনাপোল বিওপি হতে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বেনাপোল ভবের বেড় ট্রাক টার্মিনাল এর সামনে পাকা রাস্তার উপর হতে মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) তল্লাশীর জন্য থামানো হয়।পরবর্তীতে ট্রাকটিতে অবৈধ মালামাল বহন করতে পারে মর্মে সন্দেহ হলে ট্রাকটি তল্লাশীর জন্য বেনাপোল বিওপিতে আনা হয়। কার্গো ট্রাকটি তল্লাশি করে ট্রাকের ভিতর হতে ভারতীয় শাড়ী ১৪৭৬ টি, থ্রীপিচ ২১৫ টি, মোটর সাইকেলের টায়ার ০২ টি, বিভিন্ন প্রকার ঔষধ ১০৬৯৩ টি, কার্গো ট্রাক ০১টি এবং ৭৪৪৫৫টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এর বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়।
আনুমানিক সিজার মূল্য ২,৫৫,৬১,৯৩০/-(দুই কোটি পঞ্চান্ন লক্ষ একষট্টি হাজার নয়শত ত্রিশ) টাকা।
আটককৃত চালক ও হেলপারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, মোঃ বিল্লাল (৩২), পিতা-মোঃ বাবুল, গ্রাম-নামাজ গ্রাম, ডাকঘর-বেনাপোল, থানা-শার্শা, জেলা-যশোর এর সাথে ২০,০০০/-(বিশ হাজার) টাকা চুক্তির বিনিময়ে উক্ত মালামালগুলো বেনাপোল থেকে ঢাকা, মিপরপুর পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
যশোর ৪৯ বিজিবি  ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারত হতে বাংলাদেশে ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ঔষধ, বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত চোরাচালানী মালামালসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।এবং আটককৃত চোরাচালানী মালামালসহ আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..