× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বরিশাল প্রতিনিধি

আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সহ চারজন বিচারপতি আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বরিশাল সফরে আসছেন। অন্যান্যরা হলেন-সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপিতি মো. জিয়াউল হক।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. তারিকুল ইসলাম জানান, প্রধান বিচারপতি ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বরিশালে এসে পৌঁছাবেন। এরপর বরিশালের বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন।

২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় বিচারপতিদ্বয় বরিশাল আদালত ভবন পরিদর্শন করবেন। দুপুর ১২ টায় ইউএনডিপির আয়োজনে বিচারিক স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনারে প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিদ্বয় বক্তব্য রাখবেন। ওইদিন বিকেল চারটায় প্রধান বিচারপতি মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানার ভাষানচর হাজীকান্দা গ্রামের হাওলাদার বাড়িতে যাবেন। এরপর রাতেই বরিশাল পৌঁছাবেন। ২৬ সেপ্টেম্বর বিকেলে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

নাজির মো. তারিকুল ইসলাম আরও জানিয়েছেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপিতি মো. জিয়াউল হক আগামী ২ অক্টোবর তার নিজ বাড়ি গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠীতে যাবেন। সেখানে তিনি কয়েকদিন অবস্থান করবেন। এরপর সেখান থেকে ৫ অক্টোবর বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল হাসান বলেন, বিচারপতিদ্বয়ের বরিশাল সফর উপলক্ষে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..