× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা, দর্শকদের ঢল

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
ঐতিহ্যবাহী হাডুডু খেলা, দর্শকদের ঢল

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শুরু হয়ে টানা ৭০ মিনিট ধরে চলে এ খেলা।

ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির মিয়ার আয়োজনে এ প্রতিযোগিতায় মুখোমুখি হয় রামকান্তপুর ইউনিয়ন পরিষদ বনাম ইউনিয়নের সাধারণ জনগণ। দুই দলের হয়ে মোট ১৬ জন খেলোয়াড় অংশ নেন।

খেলা নির্ধারিত ছিল দুই রাউন্ডে ৩৫ মিনিট করে। প্রতিটি মুহূর্তেই মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও উত্তেজনা দেখা যায়। সন্ধ্যা ঘনালেও মাঠে ছিল প্রাণবন্ত পরিবেশ।

রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়ন পরিষদ দল এক পয়েন্টে এগিয়ে ছিল। তবে রাত হয়ে যাওয়ায় খেলা স্থগিত ঘোষণা করা হয়। বিজয়ী দলের জন্য ছিল ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং রানারআপ দলের জন্য ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা পরিচালনা করেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, “হাডুডু আমাদের গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী খেলা। এ ধরনের আয়োজন তরুণদের উৎসাহিত করার পাশাপাশি সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।”


এ ক্যটাগরির আরো খবর..