× Banner
সর্বশেষ
দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থগার ও জাদুঘর পরিদর্শন করলেন – জেলা পরিষদের প্রশাসক মন্ত্রি সভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি – শিক্ষামন্ত্রী আগামী ৫ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, ১৯ জেলায় ঝড়ের সতর্কতা আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১২ জুন ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের

অনুমোদন পেল জবির ৮৭ কোটি ৮৪ লাখ টাকার বাজেট

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: অনুমোদন করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-২০১৭ অর্থবছরে ৮৭ কোটি ৮৪ লাখ টাকার রাজস্ব বাজেট ।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার ওহিদুজ্জামান বাজেট অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের ৭২তম সিন্ডিকেট সভায় এ বাজেট পাস হয়। বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রদেয় অর্থ ৬৯ কোটি টাকা, বিশ্ববিদ্যা্লয়ের নিজস্ব আয় ১৩ কোটি ৫০ লাখ টাকা এবং ঘাটতি বাজেট ৪ কোটি ৮২ লাখ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ঘাটতি বাজেট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে প্রাপ্তি সাপেক্ষে ব্যয়যোগ্য ধরা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আয়ের উৎসের মধ্যে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন ফরম থেকে শতভাগ ধরা হয়েছে। নতুন অর্থবছরের (২০১৬-২০১৭) মূল বাজেটের ৮৭ কোটি ৮৪ লাখ টাকার মধ্যে বেতনভাতাদি  ও পেনশনসহ ৬১ কোটি ৩২ লাখ টাকা, সাধারণ আনুসাঙ্গিক খাতে ১২ কোটি ৯ লাখ টাকা, শিক্ষা আনুসাঙ্গিক ১০ কোটি ৮৩ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..