× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ

নোয়াখালী সদরের পশ্চিমাঞ্চলে চুরি ডাকাতি বৃদ্ধি ও কিশোরগ্যাং দৌরাত্ব এবং আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে এলাকাবসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নের খলিসাটোলার নুর মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় নারী ইউপি সদস্য (মেম্বার) রেহানা মজিদ, বিএনপি নেতা ছালা উদ্দিন আহমেদ চৌধুরী দুলাল, জিয়াউল হায়দার পলাশ, কাজী সেলিম, মহি উদ্দিন, হুমায়ন কবির, নজরুল ইসলাম মজিদ প্রমূখ।

বক্তারা মানববন্ধনে অভিযোগ করে বলেন, নোয়াখালীর পশ্চিমাঞ্চল চরমটুয়া ইউনিয়ন লক্ষীপুর জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই এলাকাই অহরহর চুরি ডাকাতির ঘটনা ঘটছে। রাত হলে মানুষকে আতঙ্কে থাকতে হয়। এলাকায় চুরি ডাকাতি অহরহর ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে তেমন নজর নেই। তারা অবিলম্বে এই চরমটুয়া এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবী জানান।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, যেকোনো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এর পরেও টহল পুলিশ আরো জোরদার করা হবে


এ ক্যটাগরির আরো খবর..