× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে আত্নসর্মপনকারী হরিণ শিকারীদের মাঝে অনুদান প্রদান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
হরিণ শিকারীদের মাঝে অনুদান প্রদান

সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির উদ্যোগে সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় আত্নসর্মপণকারী হরিণ শিকারীদের মাঝে শিক্ষা ও চিকিৎসা বাবদ বিশেষ অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার(১৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে ১৫ জন আত্নসর্মপনকারী হরিণ শিকারীদের মাঝে এ অনুদান বিতরণ করা হয়।

সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বিশেষ অনুদান বিতরণ করেন সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বনবিভাগ বুড়িগোয়ালিনী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান, বনবিভাগের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।

অতিথিবৃন্দ বক্তব্যে বলেন সুন্দরবনেরর জীববৈচিত্র্য রক্ষায় যারা অতীতে হরিণ শিকার করলেও এখন ভূলটা বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন তাদেরকে পুর্নবাসন ও স্বাবলম্বী করার লক্ষে এ ধরনের অনুদান প্রদান করা হচ্ছে। শিক্ষা ও চিকিৎসাখাতের সহায়তা
তাদের পরিবারকে নতুন ভাবে গড়ে তুলতে সহায়তা করবে বলে আশা ব্যক্ত করেন। বক্তারা সুন্দরবন সম্পদ রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার কথা বলেন।

আত্নসর্মপনকারী হরিণ শিকারীদের মধ্যে গাবুরা এলাকার আনায়ারুল ইসলাম বলেন অতীতের ভূল থেকে শিক্ষা নিয়ে আমরা আর কখনও বন্য প্রাণী শিকার করব না এবং এ ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..