× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে অবৈধভাবে বালু উত্তোলন: পাইপ বিনষ্ট, জরিমানা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
অবৈধভাবে বালু উত্তোলন

ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাইপ জব্দ ও বিনষ্ট করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৩০০ মিটার পাইপ জব্দ করে ধ্বংস করা হয়। বৃষ্টি উপেক্ষা করে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।

এর আগে গত ৯ সেপ্টেম্বর পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী বিল এলাকায় একইভাবে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। সেদিন এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৬০০ মিটার পাইপ জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।”


এ ক্যটাগরির আরো খবর..