× Banner
সর্বশেষ
রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ নিষেধাজ্ঞার চাপেও চাবাহার ধরে রাখতে ভারতের কৌশলী আইনি পদক্ষেপ তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান আজ ২৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ বৈশাখ মঙ্গলবার (২৮ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের লোকালয়ে খাবারের খোঁজে দুটি হনুমান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
লোকালয়ে খাবারের খোঁজে দুটি হনুমান

ফরিদপুরের বোয়ালমারীতে কয়েকদিন ধরে দুটি হনুমানকে লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। তারা কখনো বাজারে, কখনো কলেজ রোডে বা বিভিন্ন বাড়ির উঠোনে গিয়ে খাবার খুঁজছে। কারও হাত থেকে খাবার কেড়ে নিচ্ছে, আবার কখনো মানুষের দেওয়া ফল ও খাবার খাচ্ছে।

পৌর সদরের আধারকোঠা এলাকার বাসিন্দা তোরা সাহা বলেন, “বাসার উঠানে আচার রোদে দেওয়া ছিল। হঠাৎ দুটি হনুমান এসে খেয়ে ফেলতে দেখি। নিবৃত করতে গেলে আমাকে ধাওয়া করে। বাইরে খাবার জাতীয় কিছু রাখলেই খেয়ে ফেলছে।”

ঠাকুরপুর ব্রীজের কাছে স্কুল শিক্ষক অসীত কুমার গুহকে দেখা যায় হনুমান দুটির জন্য বাজার থেকে খাবার কিনে দিতে। তিনি বলেন-“হনুমান ভগবান শ্রী রামকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত ছিলেন। পুরাণ মতে ত্রেতাযুগে তিনি ভগবান রামের চরন সেবা করেছেন। তাই ভক্তি থেকে আমি তাদের খেতে দিচ্ছি।”

স্থানীয়দের ভাষ্য, হনুমান দুটি কয়েকদিন ধরে আশপাশে ঘুরে বেড়াচ্ছে। গাছের ডালে লাফালাফি করার পাশাপাশি কখনো মানুষের হাত থেকে খাবার ছিনিয়ে নিচ্ছে তারা। এতে অনেকে আতঙ্কিত হলেও কেউ কেউ আবার ফল আর খাবার দিয়ে তাদের আপ্যায়ন করছেন।

স্থানীয় প্রাণীবিদদের মতে, বনাঞ্চলে পর্যাপ্ত খাবারের অভাবই তাদের লোকালয়ে আসার মূল কারণ। তারা বলেন, “পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ ধরনের প্রাণীকে নিরাপদ আশ্রয় দেওয়ার দিকেও গুরুত্ব দিতে হবে।”


এ ক্যটাগরির আরো খবর..