× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান কর্মসুচির উদ্ধোধন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বরিশালের গৌরনদীতে বিনামূল্যে আট হাজার ৪ শত ছাগল ও ভেড়াকে পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে গৌরনদী হাইওয়ে থানা সংলগ্ন সুন্দরদী মহল্লায় কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ, ডা. শেখ আরিফুর রহমান, উপজেলা উপ-সহকারী প্রানি সম্পদ কর্মকর্তা আবুল হাসান আজাদসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং ছাগল ও ভেড়ার খামারি বৃন্দ। এ সময় খামারিদের মাঝে ছাগল ও ভেড়ার কৃমি নাশক ট্যাবলেট ও ভিটামিন বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার জানান, ‘পিপিআর’ ছাগল ও ভেড়ার একটি ভাইরাস জনিত মারাত্মক সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত ছাগলের মৃত্যুহার শতকরা ৫০-৮০ ভাগ। দেশের প্রান্তিক পর্যায়ে বসবাস করা দরিদ্র জনগোষ্ঠী ছাগল ও ভেড়া পালন করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। সে কারনে এ রোগে আক্রান্ত হলে আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন তারা। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে টিকা প্রদানে এ রোগ থেকে শতভাগ মুক্ত থাকা যায়। বিশ্ব প্রাণি স্বাস্থ্য সংস্থা ২০৩০ সালের মধ্যে বিশ্বের সকল দেশ হতে এ রোগ নির্মূলের কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ প্রদান করেছে। সেই আলোকে দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামুল্যে এই টিকা প্রদান শুরু করেছে।


এ ক্যটাগরির আরো খবর..