× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

ডেস্ক

সংখ্যালঘুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরামর্শ জর্জ যাকোব কাভোকাদের

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতেই ঢাকা সফরে এসেছেন ভ্যাটিকানের কার্ডিনাল ও আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক প্রতিনিধি জর্জ যাকোব কাভোকাদ। তিনি জানিয়েছেন সংখ্যালঘুদের ওপর সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একসাথে বসে সংলাপের উদ্যোগ নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে কোনো ধরনের সহিংসতা না ঘটে।

১০ সেপ্টেম্বর বুধবার রাজধানীর কাকরাইলে রমনা আর্চবিশপ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব পরামর্শ জানান।

কার্ডিনাল কাভোকাদ বলেন, শান্তি, সংলাপ ও স্থিতিশীলতার মধ্য দিয়েই সংখ্যালঘু সহিংসতা প্রতিরোধ করতে হবে। এ জন্য রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একসাথে বসে সংলাপের উদ্যোগ নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে কোনো ধরনের সহিংসতা না ঘটে।

ভ্যাটিকান প্রতিনিধি দলের ঢাকা সফর উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দলটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এসময় তারা সফর সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ভ্যাটিকান প্রতিনিধি দলের সদস্যরা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতেই তারা ঢাকা সফরে এসেছেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ, আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার এবং বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রেনডল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাদার আগস্টিন বুলবুল রিবেরু ও জ্যোতি এফ. গোমেজ।

গত ৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সফর করছেন ভ্যাটিকানের কার্ডিনাল জর্জ যাকোব কাভোকাদের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি ।


এ ক্যটাগরির আরো খবর..