× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিআইডি

মহানবী (সা) এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে -ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

বর্তমানে তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রযুক্তি ও বিভিন্ন সাংস্কৃতিক চ্যালেঞ্জের মুখোমুখি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় রাসুল (সা.) এর সীরাত তাদেরকে মুক্তির পথ দেখাবে। মহানবী (সা) এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে। বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ দুপুরে পাকিস্তানের লাহোর শরীফ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতায় ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম একটি জাতির শক্তি, ভবিষ্যৎ নেতৃত্ব এবং উন্নয়নের প্রধান চালিকাশক্তি। ইসলামে তরুণদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার গুরুত্ব রাসুল (সা.) এর সীরাতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। মহানবী (সা.) তাঁর জীবনাচরণ, শিক্ষা ও দিকনির্দেশনাপ্রতিটি মুসলিম তরুণের প্রেরণার উৎস।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, রাসুল(সা.) এর সীরাত অনুসরণে তরুণদের মাঝে সততা, নৈতিকতা, দায়িত্বশীলতা ও জ্ঞানার্জনের স্পৃহা জাগ্রত করা সম্ভব হলে তারা কেবল ব্যক্তি জীবনই নয়, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও গুরুত্বপূর্ণ পালন করতে পারবে। তিনি তরুণ প্রজন্মকে মহানবী (সা) এর আদর্শে জীবন গড়ার আহ্বান জানান।

মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. রওশিন রেজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, কাউন্সিলর (প্রেস) মোহাম্মদ তৈয়ব আলীসহ মেডিকেল কলেজের শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা উপমহাদেশে অন্যতম প্রসিদ্ধ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য দেন।


এ ক্যটাগরির আরো খবর..