× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ভারত থেকে দেশে ফিরলেন পাঁচারের শিকার বাংলাদেশি নারী সবেদা বেগম

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ভারতে পাঁচারের শিকার বাংলাদেশি নারী সবেদা বেগম দেশে ফিরেছেন। বুধবার বিকেলে ভারতের হরিদাসপুর বর্ডার দিয়ে ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এবং বিএসএফের সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেন।
ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সজাইল গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে সবেদা বেগম গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে প্রাপ্ত এক্সিট পারমিটের মাধ্যমে নিজ দেশে ফেরার অনুমতি পান। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কর্তৃপক্ষ তাকে হরিদাসপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, দেশে ফেরার পর বেনাপোল ইমিগ্রেশন থেকে তাদের কাগজপত্রের বৈধতা যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে তাকে পোর্টথানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, দেশে ফেরা সবেদা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার গ্রহণ করেছেন।
জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ফেসিলেট্রেটর শফিকুল ইসলাম জানান, সবেদা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  একইসাথে তিনি যদি পাঁচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাই, তাহলে তাদের সংস্থা থেকে প্রয়োজনীয় সহযোগীতা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..