× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

পিআইডি

ফিলিস্তিন ও বাংলাদেশ একে অপরের অকৃত্রিম বন্ধু -স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিন ও বাংলাদেশ একে অপরের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে আছে। ফিলিস্তিনের সাথে যে কোনো বিষয়ে আমরা কাজ করতে প্রস্তুত। বলেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাঁর অফিসকক্ষে ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ আল-হাব্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।  সাক্ষাৎকালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, কৃষি পণ্য উৎপাদন ও রপ্তানি বিষয়ে আলোচনা হয়।

ফিলিস্তিনের প্রধান বিচারপতি তাঁর দেশের কৃষি উৎপাদন ও রপ্তানিমুখী কৃষি পণ্য বিষয়ে অবহিত করে বলেন, তার দেশ বাংলাদেশে রপ্তানিমুখী ও অধিক উৎপাদনশীল ফসল উৎপন্ন করতে আগ্রহী।

বাংলদেশে চাষযোগ্য জমি পেলে তাঁরা রপ্তানিমুখী বিভিন্ন উচ্চ ফলনশীল ফসল উৎপাদন করতে পারবে, এতে এদেশের কৃষি শ্রমিকদের কর্মসংস্থান হবে পাশাপাশি তাঁর দেশও লাভবান হবে।

ফিলিস্তিনের প্রধান বিচারপতির এ প্রস্তাবকে কৃষি উপদেষ্টা স্বাগত জানান। তিনি কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থার সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ মাহমুদুর রহমানসহ কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..