× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি -উপদেষ্টা শারমীন এস মুরশিদ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
তামাক নিয়ন্ত্রণ আইন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন,  তামাক যে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সেটি এখন প্রমাণিত সত্য। ধূমপায়ী ব্যক্তি যেমন এই ক্ষতির শিকার, তেমনি তার আশপাশে যারা থাকেন প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপায়ী হিসেবে তারাও এই ক্ষতির শিকার হন। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে সমবেত হওয়া তরুণ-তরুণী এবং নারী ও শিশুদের সাথে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা জরুরি।

আজ ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে নারী মৈত্রী আয়োজিত ‘Urgency of passing the proposed draft Tobacco Control Ordinance 2024 to protect youth, women and children’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, তরুণ-তরুণী, নারী ও শিশুরাই আগামীর কাণ্ডারি। আর নারীরা হলো সেই কাণ্ডারি গড়ার কারিগর।এই শিশু, তরুণ ও নারীদের সুস্থ্য রাখার অন্যতম শর্ত হলো তামাকের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখা। এ লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই।

উপদেষ্টা আরো বলেন, ভয়ংকর তামাকের আগ্রাসনে বিবিএসের তথ্যমতে প্রতিবছর ১ লাখ ৬১ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করেন। তামাকের আগ্রাসনে প্রতিদিন ৪৪২ জনের প্রাণ যাচ্ছে—এটি মহামারি। একটা রাষ্ট্র এতটা উদাসীন হতে পারে না। তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাস নিয়ে সরকারের মধ্যে যে দ্বিমত আছে তা খন্ডন করতে হবে।

সেমিনারে নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মোঃ আখতারউজ জামান, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ডা. গোলাম মহিউদ্দীন ফারুক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..