× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

পিআইডি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুক্রবার থেকেই পক্ষকালব্যাপী অনুষ্ঠান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
ঈদে মিলাদুন্নবী

১৪৪৭ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) আগামী ৬ সেপ্টেম্বর শনিবার সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে উদযাপিত হবে। এ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপি অনুষ্ঠানসহ সারাদেশে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে :

পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠান: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠান আগামীকাল ৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর গভর্নর মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মাওলানা শাহ মোঃ নেছারুল হক ও ড. মাওলানা খলিলুর রহমান মাদানি। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান এতে সভাপতিত্ব করবেন।

১৫ দিনব্যাপী ওয়াজ মাহফিল: ৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদ পূর্ব সাহানে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। দেশবরেণ্য আলেম-ওলামা এতে বয়ান করবেন।

বাংলাদেশ বেতারের সাথে যৌথ উদ্যোগে সেমিনার: বাংলাদেশ বেতারের সাথে যৌথ উদ্যোগে ৪ দিন মহানবী (সা.) এর জীবন ও কর্মের ওপর সেমিনার বায়তুল মোকাররম মিলনায়তনে ধারণ করা হবে যা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ‘ক’ চ্যানেল এবং এফএম ১০৬-এ রাত ১০.০৫ থেকে রাত ১০.৪০ পর্যন্ত প্রচার করা হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে দর্শকের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান রেকর্ড করা হবে।

সীরাত স্মরণিকা প্রকাশ: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে দেশবরেণ্য আলেম-ওলামা, ইসলামী স্কলার, লেখক, কবি ও গবেষকদের লেখা সমৃদ্ধ একটি আকর্ষণীয় সিরাত স্মরণিকা প্রকাশ করা হয়।

মাসব্যাপী ইসলামি বইমেলা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ সাহানে মাসব্যাপী ইসলামি বই মেলার আয়োজন করা হয়েছে। এবার মেলা আন্তর্জাতিক রূপ লাভ করবে। এতে মিশর, ‍তুরস্ক, পাকিস্তান ও লেবাননের পুস্তক প্রকাশনা সংস্থা অংশ নিবে। এবারের মেলা বৃহত্তর পরিসরে আয়োজন করা হয়েছে। এতে প্রায় ২০০টি স্টল স্থান পাচ্ছে। মেলা শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। মেলা প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে রাত ৮.০০ পর্যন্ত চলবে।

ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা: ঢাকা মহানগরীর স্কুল, কলেজ, আলিয়া ও কওমি মাদ্রাসা এবং সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের ৩টি গ্রুপে বিভক্ত করে ৭টি বিষয়ে (ক্বিরআত, আযান, হামদ-না’ত, রচনা, কবিতা, উপস্থিত বক্তৃতা ও আরবিতে খুতবা লিখন) উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৫-১৬ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও কার্যালয়ে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

ক্বিরআত মাহফিল, হামদ-না‘ত ও রাসূল (সা) এর শানে স্বরচিত কবিতা পাঠের আসর: বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ১১ সেপ্টেম্বর বাদ মাগরিব ক্বিরাআত মাহফিল, ১৭ সেপ্টেম্বর বাদ মাগরিব হামদ-না’ত ও ১৮ সেপ্টেম্বর বাদ আসর রাসূল (সা) শানে স্বরচিত কবিতা পাঠের আসর আয়োজন করা হবে। এতে দেশের প্রখ্যাত ক্বারী, কবি ও শিল্পীরা অংশ নিবেন।

দেশব্যাপি ওয়াজ মাহফিল ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন: ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫৬টি ইসলামিক মিশন ও ৮টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে মহানবী (সা) এর জীবন ও কর্ম সম্পর্কিত ওয়াজ মাহফিল ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..