× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে ঘরে ঢুকে প্রবাসির স্ত্রীকে কুপিয়ে হত্যা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
প্রবাসির স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত (বৃহস্পতিবার) সাড়ে ১২টার দিকে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি (কল্লা কান্দি) এলাকা এ ঘটনা ঘটে। নিহত পাখি আক্তার (২৮) একই এলাকার সৌদিআরব প্রবাসি সোহাগ হাওলাদারের স্ত্রী ও মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার দোলোয়ার হোসেন মল্লিকের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, রাতে ঘরের চালায় ঢিল ছুঁড়ে মারে একদল দুর্বৃত্ত। এ সময় চিৎকার করে ওই গৃহবধু। পরে পাখির চার বছরের ছেলে আইজান ঘরের দরজা খুললে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় সৌদিপ্রবাসির স্ত্রীকে কুপিয়ে হত্যা করে তারা। কৌশলে ঘর থেকে বেরিয়ে পাখির ছেলে আইজান পাশের বাড়ির লোকজনকে ডেকে আনে। পাড়াপ্রতিবেশি এসে হত্যাকান্ড দেখ খবর দেয় হয় থানা পুলিশকে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

কয়েকজন প্রতিবেশি জানায়, পাখি বাড়িতে একা থাকায় মাঝরাতে প্রায়ই তার ঘরের চালায় ঢিল ছুঁড়ে মারতে অজ্ঞাতরা। বিষয়টি এলাকার মুরব্বিরদের জানালেও কোন সুরহা হয়নি। কে বা কারা এমন ঘটনায় জড়িত তা কখনই শনাক্তও হয়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম সোহেল রানা জানান, নির্জন এলাকায় একটি বাড়ি হওয়ায় মুহুর্তেই হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের ধরতে এরইমধ্যে মাঠে কাজ শুরু করেছে পুলিশ। নিহতের লাশ মনয়া তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..