মেহের আমজাদ,মেহেরপুর: দুগ্ধদানকারী মাতাদের স্বাস্থ্য পরীক্ষা ও আর্থিক সহায়তা প্রদানের লক্ষে মেহেরপুরে হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগীতায় এবং জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’’এর উদ্যোগে গতকাল রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে ওই হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান প্রধান অতিথি হিসাবে ঊপস্থিত থেকে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন । পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল আযম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবার কর্মকর্তা জহিরুল ইসলাম, মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম,সাংবাদিক রফিক-উল আলম প্রমুখ । আলোচনা শেষে প্রধান অতিথি মা ও শিশুদের হাতে সাবান, বিস্কুটসহ স্বাস্থ্য উপকরন তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদ সুলতানা।