মেহের আমজাদ,মেহেরপুরঃ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মেহেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পুলিশ সুপার হামিদুল আলম, গণ পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল্লাহ, সিভিল সার্জন ডা. আব্দুল হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান,
সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, জেলা জজ আদালতের পিপি এ্যাড.পল্লব ভট্টাচার্য, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হেসেন মিলু চেয়ারম্যান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো,বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনসহ জেলার সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা সভায় অংশ গ্রহন করেন।