× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পিআইডি

শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত সিগন্যাল স্থাপন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
সিগন্যাল স্থাপন সংক্রান্ত সভা

শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত সিগন্যাল স্থাপন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২২টি ইন্টারসেকশনের মধ্যে ০৭টি ইন্টারসেকশন নিয়ে আগামী ৩০ আগস্ট ২০২৫ থেকে ০২ সপ্তাহব্যাপী পাইলোটিং কার্যক্রম চলবে।

আজ ২৮ আগস্ট ২০২৫ তারিখ সকাল ৯:৩০ ঘটিকায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)’র সভাকক্ষে শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত সিগন্যাল স্থাপন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন (সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়)। উল্লেখ্য, হাইকোর্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত মোট ২২টি ইন্টারসেকশনে ডিটিসিএ’র সমন্বয়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অর্থায়নে এবং বুয়েট কর্তৃক ২২টি সিগন্যাল স্থাপন কাজ চলমান রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পাইলট ইমপ্লিমেন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে।

আগামী ৩০ আগস্ট ২০২৫ থেকে ০২ সপ্তাহ উক্ত করিডোরের সাতটি ইন্টারসেকশনে ট্রাফিক লাইট চালু করে পাইলোটিং কার্যক্রম চলবে। আগামী ২৯ আগস্ট ২০২৫ তারিখে সকাল ১০.০০ (দশ) টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ইন্টারসেকশনের পাইলোটিং কার্যক্রম সরজমিনে পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।

ট্রাফিক ক্রসিং পাইলোটিং-এর সময় পথচারী ড্রাইভারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও টেলিভিশনে প্রচার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..