× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

সুস্মিতার সাহসী অভিযান

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: ধরাবাঁধা নিয়মে কাজ করতে অভ্যস্থ নন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। ব্যক্তিগত জীবন থেকে ক্যারিয়ার জীবনেও তাই। এবার মেয়েদের নিয়ে এক সাহসী অভিযানে বেড়িয়েছেন তিনি।

সুস্মিতা বর্তমানে থ্যাইল্যান্ডে অবস্থান করছেন। সেখানে দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়ে বেড়াতে গেছেন তিনি। আর সেখানে বাঘের সঙ্গে ছবি তুলেছেন মা ও মেয়েরা। এ অভিযানের কিছু ছবি সুস্মিতা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন।

এ প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘বহুদিনের ইচ্ছে ছিল বাঘের পাশে দাঁড়িয়ে ছবি তোলার। এতদিনে ইচ্ছেপূরণ হলো।’

কিছুদিন আগে বাঘের সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছিল ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। ড্রাগের নেশায় বুঁদ করে বন্যপ্রাণীদের সঙ্গে ছবি তোলার হিড়িক নিয়ে রীতিমতো শোরগোল পড়েছিল দুনিয়াজুড়ে। তবে সুস্মিতা নেশায় বুঁদ করে ছবি তুলেননি। বরং পোষ মানানো এই বনবিবিরা এমনই হয়।

মা-মেয়েরা মিলে বেশ আনন্দে সময় পার করছেন। বাঘের সঙ্গে ছবি তোলার সময় সুস্মিতার বড় মেয়ে রেনে ভয় পায়নি কিন্তু আলিশা ভয় পেয়েছিল। আর এ জন্য সে বাঘের ছানার সঙ্গে ছবি তুলেছে। শুধু তাই নয় মা ও মেয়েরা মিলে সাঁতার, যোগব্যায়াম থেকে রেস্তোরাঁ চষে বেড়াচ্ছেন। এভাবে তাদের এ অভিযান চলছে বলেও জানিয়েছেন সুস্মিতা।


এ ক্যটাগরির আরো খবর..