× Banner
সর্বশেষ
সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সাপাহারে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

পিআইডি

গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা-বাইপাস) ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত ১৮ কিলোমিটার বাইপাস সড়কের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, সড়কে চলমান অব্যবস্থাপনা দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গগামী ট্রাক, ট্রেইলারসহ পণ্যবাহী যানবাহন ঢাকা শহরে প্রবেশ না করেই স্বল্প সময়ে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে যাতায়াত করতে পারবে। ফলে রাজধানীর যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং একটি নির্ভরযোগ্য বিকল্প রুট তৈরি হবে। এছাড়া, যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমন্বিত ট্রান্সপোর্ট প্ল্যান গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ঢাকা-বাইপাস ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, যা Sichuan Road and Bridge Group (SRBG), Shamim Enterprise Limited (SEL) ও UDC Construction Limited-এর যৌথ উদ্যোগে গঠিত। ২০১৮ সালের ৬ ডিসেম্বর এ পিপিপি চুক্তি স্বাক্ষরিত হয়। ২৫ বছরের এই চুক্তি কার্যকর থাকবে ২০৪৭ সালের ১৪ মে পর্যন্ত। প্রকল্পের নির্মাণকাজ ২০২৬ সালের জুনে শেষ হওয়ার আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..