× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান ওকসের দিনেও এগিয়ে

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: একই টেস্টের দুই ইনিংসেই পাঁচ উইকেট নেওয়ার সর্বশেষ ঘটনাটি কোনো ইংলিশ বোলারের লর্ডসে ছিল ১৯৭৮ সালে। আর কীর্তিটি গড়েছিলেন ইয়ান বোথাম। ৩৮ বছর পর সঙ্গী পেলেন ইংলিশ কিংবদন্তি।

লর্ডস টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নিয়েছেন বোথামের উত্তরসূরি ক্রিস ওকস। কিন্তু ওকসের কীর্তির পরও যে স্বস্তিতে নেই ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে এগিয়ে পাকিস্তান।

শনিবার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২১৪ রান। প্রথম ইনিংসে ৬৭ রানের লিড মিলিয়ে সফরকারী দল এগিয়ে ২৮১ রানে। প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হওয়া ইংল্যান্ডের সামনে শেষ ইনিংসে কঠিন লক্ষ্যই অপেক্ষা করছে।

দ্বিতীয় দিনের ৭ উইকেটে ২৫৩ রান নিয়ে শনিবার তৃতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু সকালে ৮ ওভারেই শেষ ৩ উইকেট হারিয়ে স্বাগতিকরা অলআউট হয়ে যায় ২৭২ রানে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে পাকিস্তানও খায় ধাক্কা। ১১ বলে রানের খাতা খুলতে না পেরে মোহাম্মদ হাফিজ স্টুয়ার্ট ব্রডের বলে ক্যাচ দেন স্লিপে। শান মাসুদ ও আজহার আলী প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দুজনকেই ফিরিয়ে দেন ওকস। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মিসবাহ-উল-হক ডাক মারেন মঈন আলীর বলে অ্যালেক্স হেলসের হাতে ক্যাচ দিয়ে। তখন ৬০ রানেই নেই পাকিস্তানের ৪ উইকেট।

পঞ্চম উইকেটে ইউনিস খান ও আসাদ শফিক মিলে ৬৯ রানের জুটি গড়েন। ইউনুসকে (২৫) বোল্ড করে এ জুটি ভাঙেন মঈন। ষষ্ঠ উইকেটে সরফরাজ আহমেদের সঙ্গে ৩৯ রানের জুটি গড়ে দলকে ১৬৮ পর্যন্ত টেনে নেন শফিক। ১ রানের জন্য তাকে ম্যাচে দ্বিতীয় ফিফটি পেতে দেননি ওকস।

এরপর ইয়াসির শাহকে নিয়ে দলের রান বাড়ান সরফরাজ। ৪৫ রান করা সরফরাজকে ফিরিয়ে ওকস পূর্ণ করেন ম্যাচে ১০ উইকেট। পরে তিনি ওয়াহাব রিয়াজের উইকেটও নেন। মোহাম্মদ আমিরকে নিয়ে ৩০ রানে অপরাজিত আছেন ইয়াসির।


এ ক্যটাগরির আরো খবর..