× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

শার্শা প্রতিনিধি

শার্শায় চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ওসি রবিউলের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
কঠোর অবস্থানের ঘোষণা

চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মব সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১ টার সময়  নাভারণ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “চাঁদাবাজি একটি সামাজিক ব্যাধি। চুরি, ছিনতাই, মাদক বা সন্ত্রাস—যেই করুক না কেন, কোনো ছাড় দেয়া হবে না। এমনকি যদি আমার থানার কোনো সদস্য এসব অপরাধে জড়িত থাকে, তাহলেও জানালে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
তিনি আরও বলেন, “মব সৃষ্টি কিংবা নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবে। ভুক্তভোগীরা নির্দ্বিধায় থানায় অভিযোগ আনুন, আমরা দ্রুত আইনি পদক্ষেপ নেব।”
এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে তিনি নাভারণ বাজার পরিদর্শন করেন। এসময় সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চাঁদা না দেয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা রক্ষায় আশ্বস্ত করেন।
 শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি কে এম রবিউলের এই ঘোষণা ব্যবসায়ী, সাধারণ মানুষ ও স্থানীয়দের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে। অপরদিকে, চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্রের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা বৃদ্ধি পেয়ে জনজীবনে অস্থিরতা তৈরি করেছিল। পুলিশের এমন জিরো টলারেন্স নীতি তাদের জন্য আশার আলো হয়ে এসেছে। তারা আশা করছেন, এ উদ্যোগে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..