× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
ইসলামী আন্দোলনের এমপি

মাদারীপুরের কালকিনিতে সংসদীয় আসন ২২০ ( মাদারীপুর-৩) এর ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত (হাত পাখার) প্রার্থী আজিজুল হকের  সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০:০০ ঘটিকায়, কালকিনি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের, কালকিনি উপজেলা শাখা কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি পৌর শাখার যুগ্ন সাধারন সম্পাদক তামীম হোসেন এর সঞ্চালনায় হাত পাখার মনোনীত প্রার্থী, যুব আন্দোলনের কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক আগামী নির্বাচন নিয়ে  সাংবাদিকদের বলেন, পালিয়ে যাওয়া ফ্যাসিষ্ট সরকার দেশে কোন সুষ্ঠ নির্বাচন দিতে পারে নি। জনগনের আমানত রক্ষা করতে পারেনি। আমরা ভবিষ্যতে এরকম কোন নির্বাচন আর দেখতে চাই না। আমরা চাই পি.আর পদ্ধিতে নির্বাচন হোক  যাতে জনগন সুষ্ঠভাবে নিজের ভোট যোগ্য ব্যক্তিকে দিতে পারে। এছাড়া তিনি বিভিন্ন সময় সাংবাদিকদের উপর হওয়া হামলার তীব্র নিন্দা জানান।

এসময়  উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসান সুমন, সহ-সভাপতি কেরামত আলী হাওলাদার, পৌর শাখার সভাপতি মুহাম্মাদ লুৎফর রহমান মুন্সি, সহ-সভাপতি ইলিয়াস শিকদার, সেক্রেটারী মহিউদ্দিন হাওলাদার, জয়েন্ট সেক্রেটারী তামীম হুসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাঈম ইসলাম, সহ-সভাপতি হাফেজ হুসাইন আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরাফাত হোসেন সহ  অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সভায় উপস্থিত ছিলেন কালকিনিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..