বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলার মধুখালী উপজেলা শাখার জাকজমকপূর্ণ ভাবে বুধবার মধুখালী উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে ঢাকা -খুলনা মহাসড়ক সহ মধুখালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আকরাম খাঁন এর সভাপতিত্বে ও দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাহারিয়া হোসেন শিথিল।
এ ছাড়া বক্তব্য দেন মধুখালী উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক গোলাম মোস্তফা বাকী, সদস্য সচিব বাবলু রায়, সদস্য ও জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, সদস্য হায়দার আলী মোল্যা, সাবেক পৌর আহবায়ক কনক হাসান মাসুদ, পৌর বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক শরিফুল ইসলাম ফকির, সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, উপজেলা মধুখালী যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামূল, মধুখালী উপজেলা কৃষকদলের সদস্য সচ্বি শেখ তানভীর আহমেদ শিমুল প্রমুখ।
এ সময় মধুখালী উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হাবিবুর রহমান মিয়া হাবিব ও মধুখালী উপজেলার বিএনপি,পৌর বিএনপি সকল দল সহ.যুবদল, ছাত্রদল, কৃষকদল এবং সকল স্তরের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী গন উপস্থিত ছিলেন। সবশেষে সকলের নিকট ফরিদপুর-১আসনের সাবেক সংসদ সদস্য এবং বর্তমান ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ খন্দকার নাসিরুল ইসলামের জন্য দোয়া এবং ভোট চেয়ে মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সুন্দরভাবে মনোরম পরিবেশে শেষ করেন।