× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (২০ আগস্ট) উপজেলা শিল্পকল একাডেমি চত্ত্বর থেকে  উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোটালীপাড়া ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে মিলিত হয়।
পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানের শুরুতে প্রধান অতিথি হিসেবে   স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মৃণাল কান্তি বৈষ্ণব, বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সহ-সভাপতি ফায়েক উজ্জরমান শেখ,সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদারসহ প্রমুখ বক্তব্য রাখেন।
পরে হাসপাতাল এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন এবং বৃক্ষ রোপনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির সমাপ্তী ঘটে।
উল্লেখ্য ১৯৮০ সালের ১৯ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগ ও বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।


এ ক্যটাগরির আরো খবর..