× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

ডেস্ক

ইতালিতে ৫ হাজার বাংলাদেশি শ্রমিকের মানবেতর জীবনযাপন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
মানবেতর জীবনযাপন

ইতালিতে বৈধভাবে প্রবেশের তিন বছর পার হওয়ার পরও রেসিডেন্স পারমিট না পাওয়ায় ৫ হাজার বাংলাদেশি শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। তারা বহুল প্রতীক্ষিত বাসস্থানের অনুমতি না থাকায় পুলিশের হয়রানির মুখে পড়ছেন।

শুক্রবার (১৫ আগস্ট) রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হককে স্মারকলিপি দেন ভুক্তভোগী শ্রমিকরা।

জানা যায়, ইতালির স্পনসর ভিসা ২০২২ ও ২০২৩-এর আওতায় হাজার হাজার বাংলাদেশি শ্রমিক দেশটিতে প্রবেশ করেছেন। তবে বৈধভাবে প্রবেশের পরও প্রায় ৫ হাজার শ্রমিক এখনও রেসিডেন্স পারমিট (Permesso di Soggiorno) পাননি। মালিক বা প্রতিষ্ঠানের অসহযোগিতা, প্রশাসনিক জটিলতা ও আইনি বাধার কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন।

এরপর সামাজিক সংগঠন ‘ধূমকেতু’র অফিসে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন ভুক্তভোগীরা। তারা জোর দাবি জানিয়েছেন, ইতালিতে বৈধ ভিসাধারী শ্রমিকদের দ্রুত রেসিডেন্স পারমিট প্রদান, পুলিশের হয়রানি বন্ধ ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আগামী ৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বাংলাদেশ সফরে আসছেন। ভুক্তভোগীরা আশা প্রকাশ করেছেন, সরকারের উচ্চপর্যায়ের কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এই সংকট সমাধান হবে।


এ ক্যটাগরির আরো খবর..