× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলায় যুবলীগ কর্মী আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
মামলায় যুবলীগ কর্মী আটক

ফরিদপুরের মধুখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা মামলার এজাহার নামীয় আসামী ও যুবলীগ কর্মী জুয়েল শরীফকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর এলাকা থেকে শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে। সে উপজেলার বাঁশপুর এলাকার মানিক শরীফের ছেলে। জুয়েল শরীফ শুকতারা টিভি নামে একটি ফেসবুক পেইজ ও দৈনিক বাংলাদেশ সমাচার নামে একটি পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেন।

মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান জানান আটককৃত আসামী বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের উপর হামলার ঘটনায় গত ০৮/১০/২০২৪ ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৫০৬ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে আটক করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মধুখালী থানার মামলা নং ৪।


এ ক্যটাগরির আরো খবর..