× Banner
সর্বশেষ
স্পিকারের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পঞ্চগড়ের বোদায় সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন বুটেক্সে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. ফকরুল আলম মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ – দীপেন দেওয়ান শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে

পিআইডি

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় সবাইকে দায়িত্ব পালন করতে হবে -স্বাস্থ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরির্দশনে স্বাস্থ্য উপদেষ্টা

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় মনোযোগী হয়ে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। গ্রামের সাধারণ মানুষ যেন সেবা বঞ্চিত না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যার কথা শুনেন। পরে উপদেষ্টা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ও বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশের স্বাস্থ্যখাতে বর্তমানে প্রায় ১০ হাজার ডাক্তারের প্রয়োজন হলেও এ মুহূর্তে সেই সংখ্যক ডাক্তার সরকারের হাতে নেই। ইতোমধ্যে নতুন ৩ হাজার ডাক্তার নিয়োগের চেষ্টা করা হয়েছে এবং আগামী অক্টোবরের দিকে তাদেরকে বিভিন্ন স্থানে নিয়োগের পরিকল্পনা আছে সরকারের।

তিনি আরও জানান, নতুন ডাক্তার নিয়োগের পর নবাবগঞ্জসহ পটুয়াখালী, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় ভাগ করে পাঠানো হবে। পাশাপাশি কনসালটেন্টদের পদোন্নতি কার্যক্রমও চলছে। ইতোমধ্যে প্রায় ১ হাজার ৮০০ জন কনসালটেন্ট পদোন্নতি পেয়েছেন, বাকিদের পদোন্নতিও চলতি সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে উপদেষ্টা মুন্সিগঞ্জের সিরাজদিখানের বিসিক কেমিক্যাল শিল্পপার্কে সরকারি ওষুধ কোম্পানি এসেনসিয়াল ড্রাগস লিমিটেডের চলমান প্রকল্প পরির্দশন করেন। পরে তিনি নবাবগঞ্জ উপজেলা হাসপাতাল পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া চলমান আছে। এছাড়া চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স নিয়োগ বাড়াতে সরকার কাজ করছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক জাহাঙ্গীর আলম, মুন্সিগঞ্জের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..