× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় সাংবাদিককে মারধরের অভিযোগ 

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
সাংবাদিককে মারধরের অভিযোগ 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রদল নেতাকে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় দৈনিক বাংলা এবং আমার দেশ পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলকে মারধরের অভিযোগ উঠেছে যুবদল এবং ছাত্রদলেরর বিরুদ্ধে।
গত শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমির চত্ত্বরে এই মারধরের ঘটনা ঘটে।  মারধরের শিকার মনিরুজ্জামান শেখ জুয়েল দৈনিক বাংলা ও আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি এবং উপজেলার তারাশী গ্রামের সাত্তার শেখের ছেলে।
জানাগেছে, গতকাল শুক্রবার কোটালীপাড়া থানা পুলিশ ৪জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা কর্মীকে  দ্রুত বিচার আইনের মামলায় গ্ৰেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর সময় বেল্লাল শেখ (২১) নামে এক ছাত্রদল নেতা মোবাইলে পুলিশ ও  গ্রেফতারকৃত ৪জন আওয়ামী লীগ যুবলীগ নেতা-কর্মীর ভিডিও ধারণ করে। এই ভিডিও ধারণ করার কারণে ছাত্রদল নেতা বেল্লাল শেখকে আটক করে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
এদিকে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল গ্রেফতারকৃত ওই ৪জন আওয়ামী লীগ যুবলীগ নেতা কর্মীর সাথে ছাত্রদল নেতা বেল্লাল শেখের ছবি বসিয়ে ফেসবুক পোস্ট ও একটি অনলাইন পত্রিকার ‘কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার শিরোনামে প্রচার করেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা কর্মীরা তাকে মারধর করে।
মারধরে শিকার আহত সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে নিয়ে ভর্তি করা হয়।
ঢাকার সিএমএইচে সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের চিকিৎসা চলে বলে জানিয়েছেন তার ভাই জামাল শেখ। তিনি বলেন, জুয়েল সাংবাদিকতা করার আগে বিমান বাহিনীতে চাকরী করতেন।বর্তমানে সে অবসরে আছে।তাই তার সু-চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, বিষয়টি নিয়ে আমরা সামাজিক ভাবে মিমাংশা করার চেষ্টা করছি।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, সাংবাদিক মনিরুজ্জামান শেখ  জুয়েলকে মারধরের বিষয়টি আমি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।আমি তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি।পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..