× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

ডেস্ক

পানি আর রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না -নরেন্দ্র মোদি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
পানি আর রক্ত

পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক হুমকি কোনভাবেই সহ্য করবে না ভারত। সিন্ধু পানিচুক্তি মানি না। পানি আর রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না। বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লায় দাঁড়িয়ে দেওয়া ভাষণে এমন করা বার্তা জানিয়েছেন তিনি।

মোদি বলেন, ভারতের পানি শত্রুর জমি সেচে ব্যবহার হয়েছে। অথচ,আমার ভূমি শুকনা থেকেছে। এখন ভারত ও ভারতীয় কৃষকরা নিজেদের প্রাপ্য পানির অধিকার পাবে। কৃষক ও দেশের কল্যাণে আমরা সিন্ধু পানিচুক্তিতে আর সম্মত নই।

তিনি বলেন, আমাদের দেশ দীর্ঘ বহু বছর ধরে সন্ত্রাসকে সহ্য করে এসেছে। তবে, সন্ত্রাস এবং সন্ত্রাসবাদীদের লালন-পালনকারীদের আমরা এবার মোটেই আলাদা আলাদা ভাববো না। ওরা মানবতার শত্রু। তাদের মধ্যে কোনও ফারাক নেই।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে; এই পরমাণু হামলার হুমকি এবার আর আমরা মেনে নেব না। অনেকদিন ধরে এই ব্ল্যাকমেইল চলছে। এবার আর মেনে নেওয়া হবে না। যদি এরপরও শত্রুরা অপরাধ জারি রাখে, তাহলে এবার আমাদের সেনারাই ঠিক করবে। সন্ত্রাস চালালে কড়া জবাব দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..