× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ডেস্ক

নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্স নিয়ে আঞ্চলিক অর্থনৈতিক জোট চান প্রধান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
আঞ্চলিক অর্থনৈতিক জোট

নেপাল, ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলকে নিয়ে আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠনের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর ঘিরে এ অঞ্চলের দেশগুলো সমন্বিতভাবে উপকৃত হতে পারে। বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়াকে (CNA) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ভারত, চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘পাকিস্তান ও চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। ভারতের সঙ্গেও আমরা সুসম্পর্ক চাই।

ড. ইউনূস বলেন, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, উৎসবমুখর ও জবাবদিহিমূলক নির্বাচন আয়োজন করাই তার সরকারের অন্যতম লক্ষ্য। তবে নির্বাচন বিচার ও সংস্কারের বিকল্প নয় বলেও মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘যদি শুধু নির্বাচন দিয়ে শুরু করি, তাহলে সংস্কার বা বিচার আর করা যাবে না। নির্বাচিতদের হাতে সব ক্ষমতা চলে যাবে এবং আমরা আবার সেই পুরোনো সমস্যায় ফিরে যাব।’ তিনি আরও বলেন, তার নেতৃত্বাধীন সরকার আইনের শাসন, জবাবদিহিতা এবং ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে।

সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘তিনি রাস্তায় খুব কাছ থেকে মানুষ হত্যা করেছেন। তাকে ‘‘দানব’’ বলেছি, আরও শক্তিশালী কোনো শব্দ থাকলে সেটাই ব্যবহার করতাম।’ তিনি বলেন, ভারত যেন শেখ হাসিনার প্রচারণা বন্ধ রাখে—এমন আহ্বান জানিয়েছিলেন, কারণ এতে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..