× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

পিআইডি

ভূমি রেকর্ড ও ম্যাপের  উন্নত সংস্করণে বেড়েছে ভূমিসেবার মান ও পরিমাণ -ভূমি উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
ভূমিসেবার মান ও পরিমাণ

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, জনগণকে উন্নত ও সমন্বিত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপের দ্বিতীয় ও উন্নত সংস্করণ চালু করা হয়েছে। ফলে ভূমিসেবার মান ও পরিমাণ বৃদ্ধি পেয়েছে। একটি সমন্বিত ও স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনার জন্য উন্নতমানের ও উচ্চ ক্ষমতাসম্পন্ন সফটওয়্যার তৈরি এবং মাঠ পর্যায়সহ ভূমি ব্যবস্থাপনার সকল অফিসে তা বাস্তবায়নই মূল লক্ষ্য।

আজ ফেনী জেলার জেলা প্রশাসক ভবন প্রাঙ্গণে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে  উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ভূমি নিয়ে নানা অভিযোগ রয়েছে; তা সমাধানে মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। সেবা গ্রহীতা হিসেবে আপনাদের নজরদারি রাখতে হবে; কোনো ধরনের ব্যত্যয় দেখা দিলে কর্তৃপক্ষকে জানাবেন। এই প্রকল্প সফল করার জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা কাম্য। তথ্যপ্রযুক্তির এই যুগে আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত না হয়ে কাজ করলে সরকারের কাজ দুরূহ হয়ে যাবে । প্রযুক্তির সাথে নিজেদের সম্পৃক্ততা বাড়লে কাজ সহজ হবে। ভূমি নিয়েও জনদুর্ভোগ কমে যাবে।

উপদেষ্টা আরো বলেন, অটোমেটেড ভূমি সেবা সিস্টেম পাইলটিং প্রকল্প হিসেবে ফেনী জেলাকে নির্বাচন করার ঐতিহাসিক কারণ রয়েছে। এই জেলা একটি অন্ধকার যুগ পার করেছে। সেই অন্ধকার দূর করার লক্ষ্যেই এই জেলাকে নির্বাচন করা হয়েছে। এই সিস্টেমে নাগরিকরা ঘরে বসে মাত্র একবার নিজ মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করে ভূমিসেবা পেতে পারে।

জনবান্ধব ভূমি সেবায় সারা দেশে এ পর্যন্ত ৪৮১ টি ভূমি সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে; আরো ১২৬ টি স্থাপনের কাজ চলমান রয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি (stefan liller) স্টেফান লিলার ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

 পরে উপদেষ্টা ফেনী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলার খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়ছার আলী, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ফেনী জেলা খাদ্য নিয়ন্ত্রক, সকল উপজেলা নির্বাহী অফিসার এবং সকল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।

পরে সাংবাদিকদের বিভিন্ন পশ্নের জবাব দেন ভূমি উপদেষ্টা।


এ ক্যটাগরির আরো খবর..