× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সফি ওয়্যারলেশ অপারেটর না গরু খামারী

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল থানা পুলিশের ওয়্যারলেশ অপারেটর সফিউল আলম খান সফি বেতার/৫৩৭, বিপি নং ৭৬৯৬০৪৫০৩৪’র অপকর্মের দৌরাত্ব চরমে পৌচেছে। তিনি থানা চত্বরেই বসে তার দৌরাত্ব বিভিন্নভাবে প্রকাশ করছেন। তার মধ্যে গরু খামারী ব্যবসাটা অন্যতম। কর্মকর্তাদের বিভিন্ন দুর্বলতার সুযোগে এসব পুলিশ সদস্য অনিয়ম দুর্ণীতিতে বেপরোয়া হয়ে উঠে।

রাণীশংকৈল থানার ওয়্যারলেশ অপারেটর সফি ১৪ বছর ধরে এখানে কর্মরত। এখানে কর্মরত অবস্থায় পীরগঞ্জ থানায় বদলীর অর্ডার হলেও সেখানে না গিয়ে রাণীশংকৈল থানায় থেকেই অবৈধ পন্থায় পুণরায় বদলী ফিরিয়ে আনেন বলে একটি সুত্রে জানা যায়। দির্ঘদিন এখানে চাকুরী থাকার কারনে এলাকার মানুষের সাথে অপ্রশাসনিক সম্পর্ক গড়ে উঠেছে। এ কারনেই থানা পুলিশ বিভিন্ন সময় মামলার আসামী ধরতে গেলে আসামী বা আসামীর লোকজন ওয়ারলেস অপারেটরের পরিচিতির মধ্যে হলে সে আগে থেকেই সরে থাকার জন্য তাদের বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেয় । সে বেশির ভাগ সময় থানা গেট চা দোকানে অবস্থান করে। লোকজন মামলা মোকদ্দমা কিংবা অভিযোগ করতে আসলে দরখাস্ত লিখে দেওয়াসহ তাদের বিভিন্নভাবে প্রভাবিত করে টাকা পয়সা হাতিয়ে নেয়।

এছাড়াও থানা চত্বরের কাঠাল আম গাছ বিক্রী হলে ক্রয়কৃত পাটির সাথে প্রভাব খাটিয়ে যে কোন একটি গাছের ফল তার ব্যক্তিগতভাবে রাখতেই হবে। কোন প্রকার ভাড়া পরিশোধ ছাড়াই সে থানা চত্বর কোয়াটারে বসবাস করে আসছে বলে বিশ্বস্ত মাধ্যমে জানা যাই । কোয়াটারের মধ্যে সে গরু ছাগল হাঁস মুরগী পালন করে আসছে। থানা চত্বরসহ প্রধান ফটকের আশে পাশে সে গরু বাধার কারনে সাধারন মানুষের চলাচলের ব্যাপক সমস্যা হলেও তিনি কোন কর্নপাত করেন না। সে অপরাধীদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। তাদের মামলা থেকে পার পাওয়ার ব্যাপারে কুপরামর্শ দিয়ে থাকে যা আইনি কাজের পরিপন্থি। এ প্রসঙ্গে ওয়্যারলেশ অপারেটর সফি মুঠোফোনে জানান, আমি রাণীশংকৈল থানায় কর্মরত আছি। মাঝে একবার পীরগঞ্জে বদলী হয়েছিলাম। সেখান থেকে রাণীশংকৈল থানায় আবার ফিরে আসি।


এ ক্যটাগরির আরো খবর..