× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে তৃতীয় দিনের ন্যায় সড়ক ব্লকেড

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
সড়ক ব্লকেড

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সারাদেশে স্বাস্থ্যখাতে চরম ভোগান্তির বিরুদ্ধে ত্রয়োদশ দিনের ন্যায় আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। একইসাথে তৃতীয়দিনের ন্যায় শনিবার (৯ আগস্ট) সড়ক ব্লকেড কর্মসূচি পালন শুরু করেছেন আন্দোলনকারী ছাত্র-জনতা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে দিয়ে বøকেড কর্মসূচি শুরু করায় বরিশালের ছয় জেলার সাথে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ‎

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন থেকে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারনে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছেন না। স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। এছাড়া ১৩তম দিনেরমতো স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে আন্দোলন চলমান থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে অদ্যবর্ধি কোন ধরনের পদক্ষেপ গ্রহণ কিংবা আলোচনায় বসেননি। দ্রæত এই সমস্যার সমাধান না হলে বøকেড কর্মসূচি চলমান থাকবে বলেও আন্দোলনকারীরা হুঁশিয়ারী দিয়েছেন।

চলমান আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, সরকারি হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সর্বস্তরের জনসাধারণ ও কনটেন্ট ক্রিয়েটররা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..