× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে সরকার: বিএনপি

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকে সাড়া না দিয়ে সরকার ‘চরম দায়িত্বহীনতার’ পরিচয় দিচ্ছে বলে মনে করছেন দলটির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সরকার জাতীয় ঐক্য না করলে দায়িত্ববোধ থেকে দেশ এবং জনগণের স্বার্থে যা যা করা দরকার বিএনপি সবকিছুই করবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘দেশের এই চরম বিপদের মুহূর্তে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি। এর মাধ্যমে দল-মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাসবাদ-উগ্রবাদ নির্মূল করে দেশের ভাবমূর্তি এবং জনমনে স্বস্তি-শান্তি ফিরিয়ে এনে তাদের জানমালের নিরাপত্তা বিধান আজ সময়ের দাবি। কিন্তু সরকার জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া না দিয়ে চরম দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে।’

দেশের ক্রান্তিকালে মহান মুক্তিযুদ্ধের মতো সকলের ঐক্যবদ্ধ হওয়া একান্ত জরুরি, উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার তা না করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির বিরুদ্ধে উদ্ভট ও যুক্তিহীন বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত রেখে প্রকতপক্ষে সন্ত্রাস ও উগ্রবাদের পক্ষে অবস্থান নিয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘শুধু সরকারি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সন্ত্রাস ও উগ্রবাদ দমন সম্ভব হয়নি, হচ্ছে না। এই দুঃস্বপ্ন থেকে দেশকে উদ্ধার করার জন্য জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই। সরকার যত দ্রুত এই সত্য মেনে নেবে তত দ্রুত সঠিক পথে দেশ এগোতে পারবে।’

জাতীয় ঐক্য করতে হলে বিএনপিকে জামায়াত ছাড়তে ক্ষমতাসীনদের শর্ত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘জামায়াতকে জাতীয় ঐক্যের অল্টারনেটিভ করছেন কেন? একটাকে আরেকটার সঙ্গে মিলাচ্ছেন কেন? আওয়ামী লীগ তো স্বৈরাচারী এরশাদকে নিয়ে সরকার গঠন করছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ঐক্য গঠনে বিভিন্œ শ্রেণির মানুষের সঙ্গে আলোচনা করেছেন। প্রয়োজন হলে আরো করবেন। জাতীয় ঐক্য গঠনের কাজ গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে।’

জাতীয় ঐক্য গঠন সময়ের দাবি উল্লেখ করে তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার এ দাবিকে উপেক্ষা করে বিএনপিসহ বিরোধী দলের নামে ব্লেম-গেইম খেলছে। এর মাধ্যমে মূলত তারা উগ্রবাদ ও জঙ্গিবাদের পক্ষে অবস্থান নিয়েছে। সরকার এ পথ থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্য গঠন করলে দেশের মঙ্গল হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘গুলশানে হামলার পর বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে গণগ্রেপ্তার করা হচ্ছে। এর আগেও বিএনপির প্রায় ৪ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিরোধী দল ধ্বংসের সর্বনাশা খেলায় মেতে উঠেছে সরকার। এতে অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে থেকে উৎসাহিত হয়ে সন্ত্রাসী কর্মকা- করছে।’

দেশে নির্বাচিত সরকার না থাকায় এবং গণতন্ত্র, আইনের শাসন ও অবাধ রাজনীতির পথ সংকুচিত হওয়ায় উগ্রবাদ-সন্ত্রাসবাদের উত্থান ঘটছে বলেও মনে করেন নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘দেশ পরিচালনায় ব্যর্থ অযোগ্য সরকার বাংলাদেশে বসবাসরত দেশ-বিদেশের মানুষের নিরাপত্তা দিতেও চরমভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে জনমনে স্বস্তি-শান্তি ফিরিয়ে আনতে। যার ফলে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগেও এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্যও সংকুচিত হয়ে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ  প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..