× Banner
সর্বশেষ
নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী দুর্নীতি থেকে বাচঁতে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামান নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সাপাহার সীমান্ত দিয়ে চারজনকে পুশইন করেছে বিএসএফ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
পুশইন করেছে বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারী ৪ জন বাংলাদেশী নাগরিককে শুক্রবার(৮আগস্ট) ভোর ৪টায় পুশইন করেছে বিএসএফ।
পুশইনের শিকার নাগরিকরা হচ্ছে নড়াইল জেলার উথলি গ্রামের মো: ইমদাদুল হকের স্ত্রী মোছা: হেনা খাতুন  (৩৮) এবং একই জেলার চাঁনপুর গ্রামের বালাম শিকদারের স্ত্রী মোছা: রুপালী খাতুন (৩৫) তারই সন্তান মোছা: চাঁদনী (০৮) ও মো: রমজান (২.৫) (আড়াই বছর)।
সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের মেইন পিলার ২৪৬/২ এস হতে আনুমানিক ৮শ” গজ বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর গ্রামের জামে মসজিদের নিকট হতে ১৬বিজিবির বামনপাড়া বিওপির টহল দলের সদস্যরা তাদের আটক করে সকাল ৮টায় সাপাহার থানায় সোপর্দ করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন বিজিবি প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়রি করেছে।
তবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
আটককৃতরা বাংলাদেশী নাগরিক প্রায় ১০বছর যাবত তারা কাজের সন্ধানে ভারতে গিয়ে ভারতে বসবাস করছিল বলে বিজিবি সদস্যরা জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..