পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সুকান্ত নামে এক দিন মজুর যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে।
ওসি মারুফ আহম্মদ জানান, সাতক্ষীরা জেলার পাটকেল ঘাটা থানার রাড়ীপাড়া গ্রামের মহিতোষ বিট এর ছেলে সুকান্ত (১৮) পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মামা মনিন্দ্র সিং পালের বাড়ীতে থেকে পানের বরজে দিন মজুরের কাজ করতো। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মামা বাড়িতেই গলায় রশি দিয়ে সুকান্ত আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।