× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

মাদারীপুর প্রতিনিধি

টিকটকে প্রেম, মাদারীপুরের সুমাইয়ার টানে ছুটে এলেন চীনা যুবক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
টিকটকে প্রেম

প্রথমে টিকটকে পরিচয়। পরে উইচ্যাটে প্রেম। অবশেষে চীনের তরুণ ও বাংলাদেশি তরুণীর ৪ মাসের সম্পর্ক পেল পূর্ণতা।
মাদারীপুরের তরুণী সুমাইয়া আক্তারের প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে বাংলাদেশে ছুটে এসেছেন এক চীনা তরুণ। তার নাম শি তিয়ানজি।

রোববার (২৭ জুলাই) মুসলিম রীতি মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের সুমাইয়ার বাড়িতেই তাদের বিয়ে সম্পন্ন করা হয়। এসময় সুমাইয়ার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সুমাইয়া আক্তার মাদারীপুর সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী এবং উপজেলার মহিষেরচর গ্রামের সাইদুর রহমানের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চার মাস আগে টিকটকের মাধ্যমে পরিচয় হয় সুমাইয়া ও শি তিয়ানজির। পরে তারা নিয়মিত একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন। এসময় উইচ্যাটের মাধ্যমে তাদের কথোপকথন হতো। ধিরে ধিরে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। অবশেষে ২৪ জুলাই বাংলাদেশে আসে শি তিয়ানজি। পরে (২৭ জুলাই) আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন করে এবং মুসলিম শরিয়াত অনুযায়ী সুমাইয়াকে বিয়ে করেন শি তিয়ানজি। তবে এ বিয়ে নিয়ে স্থানীয়দের মাঝে দেখা গেছে ব্যাপক কৌতূহল ও উৎসাহ। এদিকে চীনা তরুণকে দেখতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক জনতা।

সুমাইয়া আক্তার বলেন, আমাকে প্রচণ্ড ভালোবাসেন শি তিয়ানজি। আর এজন্যই আমার ভালোবাসার টানে তিনি সূদুর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন। পরিবারের সম্মতিতেই মুসলিম শরিয়ত মোতাবেক আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
তিনি আরো জানান, ভালোবাসার টানে আমিও চীনা ভাষাও শিখেছি। ভবিষ্যতে আমার স্বামী শি তিয়ানজির সঙ্গে চীনে যাবো।

চীনা নাগরীক শি তিয়ানজি বলেন, সুমাইয়া অনেক ভাল মেয়ে। তাই আমি সুমাইয়াকে ভালবেসে চীন থেকে বাংলাদেশে এসেছি। এদেশের পরিবেশ আমার খুবই ভাল লেগেছে। তবে গরমটা অনেক বেশি। এসময় ভবিষ্যতে তার স্ত্রী সুমাইয়াকে চীনে নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেন শি তিয়ানজি।

সুমাইয়ার বাবা সাইদুর রহমান বলেন, চীনা নাগরিকের সাথে আমার মেয়ের প্রেমের সম্পর্কে কথা জানতে পারি। পরে আমি তাতে সম্মতি দেই। ছেলে বাংলাদেশে আসলে আমি নিজে ঢাকা গিয়ে নিয়ে আসি এবং মুসলিম শরীয়ত মোতাবেক তাদের বিয়ে দেই। ছেলে-মেয়ে দুইজন সুখে থাকলেই আমরা খুশি।


এ ক্যটাগরির আরো খবর..