× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিআইডি

প্রতারণামূলক ফাঁদ থেকে সরকারি কর্মকর্তাদের নিরাপদ থাকতে পরামর্শ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

প্রতারণামূলক ফাঁদ থেকে সরকারি কর্মকর্তাদের নিরাপদ থাকার জন্য অধিকতর সাবধানতা অবলম্বনে সাত পরামর্শ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সচিব/সিনিয়র সচিবদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

স্বার্থান্বেষী ব্যক্তি/গোষ্ঠী/বৈরী গোয়েন্দা সংস্থা থেকে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য অধিকতর সাবধানতা অবলম্বনে সাত পরামর্শ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, স্বার্থান্বেষী ব্যক্তি/গোষ্ঠী/বৈরী গোয়েন্দা সংস্থা কর্তৃক যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য নিম্নরূপ অধিকতর সাবধানতা অবলম্বন করা যেতে পারে-

১. সরকারি কর্মকর্তাদের প্রতারণামূলক ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য অধিকতর সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া যেতে পারে।

২. এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

৩. এ রূপ অপরাধের বিষয়ে কোনো তথ্য পেলে গোয়েন্দা সংস্থা/আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতিসত্বর অবহিত করা যেতে পারে, যাতে গোয়েন্দা সংস্থা সিন্ডিকেটকে চিহ্নিত করে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারে।

৪. সরকারি কর্মকর্তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদের পরিচয়, অবস্থান ও দৈনন্দিন কার্যক্রম প্রকাশ না করার ব্যাপারে সতর্ক থাকা।

৫. কোনো প্রকার প্রলোভনমূলক ভিডিওকল, ছবি বা চ্যাটের ফাঁদে পা না দেওয়ার জন্য সচেতনতা বাড়ানো।

৬. অপরিচিত বা অল্প পরিচিত ব্যক্তির সঙ্গে খুব দ্রুত ঘনিষ্ঠ না হওয়া।

৭. অনলাইন চ্যাট বা ভিডিওকলে গোপন তথ্য, ছবি বা ভিডিও শেয়ার না করা।

চিঠিতে মন্ত্রণালয়/বিভাগ ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তাদের প্রতারণামূলক ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য/অধিকতর সাবধানতা অবলম্বনের নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..