× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

হিন্দু ধর্মাবলম্বীদের হত্যার হুমকি

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

বরিশাল প্রতিনিধি: এবার হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে বরিশালে পুরোহিত ও হিন্দু ধর্মাবলম্বীদের।

শুক্রবার রাতে বরিশালের পাষাণময়ী কালীমাতা মন্দিরের প্রণামী থালায় ওই চিঠিটি পাওয়া যায়।

চিঠিতে লেখা আছে, ‘হত্যা কিলিং টার্গেট মিশন এবার বরিশালে অবস্থান করছে। বরিশালের সমস্ত মন্দিরের পুরোহিত এবং হিন্দু সংগঠনের নেতাদের মৃত্যু অনিবার্য। সকল হিন্দুধর্মের নেতা, চাকুরিজীবী এবং সাধারণ নাগরিকদেরও একে একে হত্যা করা হবে। বরিশালের বিএনপির এক নেতা এবং আওয়ামী লীগের বর্তমান জনপ্রিয় নেতার সহযোগিতায় হত্যা ও টার্গেট কিলিং মিশন সফল করা হবে। পুলিশ র‌্যাব, আইনশৃঙ্খলা বাহিনী কেউ এই হামলা ও হত্যা ঠেকাতে পারবে না। হিন্দুরা বাঁচতে চাইলে ভারত চলে যাও।’

মন্দির সেবায়েত দুলাল ভট্টাচার্য বলেন, ‘দুপুর ২টার পর মন্দিরের সদর দরজা বন্ধ করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে মন্দিরে গিয়ে প্রণামী থালায় একটি চিঠি দেখতে পাই।’

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ মো. আওলাদ হোসেন বলেন, এ ঘটনায় রাতে মন্দিরের সেবায়েত দুলাল ভট্টাচার্য একটি সাধারণ ডায়েরি করেছেন। বরিশালের সব মন্দিরেই আগে থেকে নিরাপত্তা জোরদার রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..