× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জঙ্গীবাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মুজিবনগরের দারিয়াপুর ইউনিয়ন যুব মহিলা লীগের আলোচনা সভা

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলা দারিয়াপুর যুব মহিলা লীগের উদ্যোগে দেশে সন্ত্রাসবাদ, আইএসসহ জঙ্গিবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুনের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য‘র পত্মী সৈয়দা মোনালিসা ইসলাম,মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা যুব মহিলালীগের সভানেত্রী সামিউন বাশিরা পলি ও সাধারন সম্পাদক এ্যাড. রুত শোভা মন্ডল, যুগ্ন সম্পাদক সার্গিস আরা প্রমুখ। মুজিবনগর উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক তাহমিনা খাতুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দারিয়াপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী শেফালী খাতুন, ইউপি সদস্য ফজিলা খাতুন, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সহ-সভানেত্রী মঞ্জু মল্লিক, বাগোয়ান ইউনিয়ন যুব মহিলালীগের সভানেত্রী লিপিকা মন্ডল,সাধারন সম্পাদক মারিয়া, মেহেরপুর পৌর যুবমহিলালীগের সভানেত্রী রুনু কামাল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একে আজাদ সাগর প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..