× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পি আই ডি

নারায়ণগঞ্জে গ্যাস সংযোগের অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গতকাল গ্যাস সংযোগের সাড়ে তিন কিলোমিটার অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, আনুমানিক ৮৩০টি অবৈধ আবাসিক বার্নার বিচ্ছিন্ন এবং বিভিন্ন সাইজের পাইপ জব্দ ও বিনষ্ট করা হয়। জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া, ফতুল্লার কাশীপুরে পরিচালিত অভিযানে মেসার্স ক্রোনি এপারেলস লিমিটেডের অবৈধ গ্যাস সংযোগের বাইপাস লাইন উৎস পয়েন্ট থেকে বিচ্ছিন্ন করা হয়। প্রতিষ্ঠানটির অবৈধ গ্যাস ব্যবহারের সংযোগ পূর্বেও একাধিকবার বিচ্ছিন্ন করা হয়েছিলো এবং তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বজায় রেখে এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..