× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর

পি আই ডি

বাণিজ্য উপদেষ্টার সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালকের বৈঠক

ACP
হালনাগাদ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর সদর দপ্তরের সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালক আনপিং ইয়ি বৈঠক করেছেন।

আজ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর কার্যক্রম, বীজ উৎপাদন, পাট পণ্যের বাজার বহুমুখীকরণ ও সক্ষমতা বাড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উপদেষ্টা বলেন, পাট ও পাটজাত পণ্যের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং অর্থনীতির গভীর সম্পর্ক রয়েছে। সোনালি আঁশ পাট একসময় দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি ছিল এবং বর্তমানেও এর গুরুত্ব অপরিসীম।

উপদেষ্টা আরো বলেন, আমাদের লক্ষ্য পাটের সোনালি অতীতকে ফিরিয়ে এনে বৈশ্বিক বাজারে বাংলাদেশকে একটি পরিবেশবান্ধব পণ্যের কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠা করা। এ জন্য গবেষণা, বিনিয়োগ এবং বিপণনে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতা এই কার্যক্রমকে আরো গতিশীল করতে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

আনপিং ইয়ি বলেন, পাট পণ্যের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের পাট পণ্যের বাজার বাড়াতে সহযোগিতা করতে আগ্রহী। এ দেশের কৃষি পণ্যের উন্নয়নে অফিস স্থাপন করা হয়েছে এবং সেখানে দুই শতাধিক জনবল কাজ করে যাদের অধিকাংশ এদেশেরই। এ সময় তিনি পাট পণ্যের উৎপাদন ও বাজার বৃদ্ধিতে সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং বাংলাদেশে নিযুক্ত এফএও প্রতিনিধি জিয়াওকুন শি উপস্থিত ছিলেন।

 


এ ক্যটাগরির আরো খবর..