× Banner
সর্বশেষ
তথ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা

বাংলাদেশ এম্বেসী জাপান

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে টোকিওতে দোয়া মাহফিল

ACP
হালনাগাদ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আজ (২৩ জুলাই, বুধবার) ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক দোয়া মাহফিলের আয়োজন করে।

দোয়া মাহফিলে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের আশু আরোগ্য কামনা করেন।

পরে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু আরোগ্য কামনা করে দুরুদ পাঠ এবং বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে জাপানে বাংলাদেশ কমিউনিটির সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..