× Banner
সর্বশেষ
জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ গৌরনদীতে ওয়ার্ল্ড ফ্রিডম ডে পালিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ব্র্যাক ব্যাংক টানা চার বছর সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে শীর্ষ অবস্থান স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পি আই ডি

শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেওয়া হবে -শিক্ষা উপদেষ্টা

ACP
হালনাগাদ: রবিবার, ২০ জুলাই, ২০২৫

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেওয়া হবে। প্রস্তাবগুলো থেকে আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয় চিহ্নিত করা হয়েছে। সেগুলো অল্প সময়ের মধ্যে এগিয়ে নেওয়ার জন্য কাজ শুরু করা হয়েছে।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ ও শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, অনেক অংশীজনের সাথে আলোচনা করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে সমস্যাগুলো চিহ্নিত করেছে তা অবশ্যই গ্রহণযোগ্য। কমিটির প্রস্তাবিত বিষয় ছাড়াও প্রতিনিয়ত নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। প্রায়ই কোনো না কোনো ইস্যু তৈরি হচ্ছে, ইস্যুগুলো সমাধান করতে হচ্ছে। তিনি বলেন, ইতিমধ্যে আমরা ইন্ডাস্ট্রির মালিকদের সাথে তাঁদের উপযোগী কোর্সের বিষয়ে মতবিনিময় করেছি। তাঁদের মতামতগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করছি।

উপদেষ্টা আরো বলেন, দেশের সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আধুনিক বিজ্ঞানভিত্তিক কারিগরি দক্ষতাসম্পন্ন দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থার গতি আনতে হলে আপনাদের প্রস্তাবনাগুলো আমাদের সহায়ক হবে। আমাদের সচিবগণ এ বিষয়ে যথেষ্ট সচেতনতার সাথে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য-সহ সদস্যবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তাগণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 


এ ক্যটাগরির আরো খবর..