× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে এনসিপির সমাবেশ স্থগিত

ACP
হালনাগাদ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের উপর হামলার ঘটনার পর মাদারীপুরের সমাবেশ স্থগিত করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গণের মঞ্চে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা এ ঘোষণা দেন। এর আগে বিকেলে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জেলা শহরের মাদারীপুর-শরীয়তপুর সড়কে বিক্ষোভ মিছিল করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা।
স্থানীয় এনসিপি নেতাকর্মী ও প্রশাসন সূত্রে জানা যায়, সারাদেশে পথযাত্রার অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) দুুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওয়ানা দেন এনসিপির নেতারা। পরে তাদের উপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনার পর মাদারীপুরের সমাবেশ স্থগিত করা হয়। পরে সমাবেশের নতুন তারিখ জানানো হবে বলে জানান।
মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক মেহেরাব সিফাত সহ অনেকেরই আসার কথা ছিলো। কিন্তু গোপালগঞ্জে হামলার পর তা স্থগিত হয়ে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, আজকে এই মাদারীপুরের মঞ্চে সমাবেশ হবার কথা ছিলো। কিন্তু গোপালগঞ্জের হামলার ঘটনার পর সমাবেশটি স্থগিত করা হয়েছে। আগামীতে অন্য কোন তারিখে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..