× Banner
সর্বশেষ
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

মাদারীপুর প্রতিনিধি

গোপালগঞ্জে এনসিপির উপর হামলা, মাদারীপুরে নিরাপত্তা জোরদার

ACP
হালনাগাদ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

সারাদেশে পথযাত্রার অংশ হিসেবে আজ বুধবার গোপালগঞ্জ থেকে মাদারীপুর জেলায় আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। এ আগমন উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মাদারীপুর জেলার প্রবেশদ্বার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়াও ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর, ঘটকচর, খাগদি, মোস্তফাপুর ও জেলা শহরে র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে দুপুরে টেকেরহাট হয়ে গোপালগঞ্জ জেলার সভাস্থলে যোগ দেন সংগঠনটির শীর্ষ নেতারা। সেখান থেকে সভা শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি লক্ষ্য করে হামলা ও ভাংচুর তান্ডব চালিয়েছে নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এজন্য মাদারীপুরে সকল ধরনের বিশৃঙ্খলা রোধে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আওয়ামীপন্থীদের বাধায় গোপালগঞ্জ থেকে এখনো মাদারীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন এনসিপির নেতাকর্মীরা। বর্তমানে তাদেরকে নিরাপত্তা দিতে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মধ্যে গাড়ি বহরে উপস্থিত রয়েছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক মেহেরাব সিফাতসহ কেন্দ্রীয় নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..