× Banner
সর্বশেষ
আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা?

শার্শা প্রতিনিধি

মৃত্যুর সাত দিন প্রবাসী রনির মরদেহ ফিরলো জন্মভূমিতে, পারিবারিক কবরস্থানে দাফন 

ACP
হালনাগাদ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

মালয়েশিয়ায় দুর্ঘটনায় মৃত্যুর সাত দিন পর দেশে ফিরলো প্রবাসী ফরহাদ আহম্মেদ রনির (৩০) মরদেহ। শুক্রবার (১১ জুলাই) যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে মালয়েশিয়া থেকে একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রনির মরদেহের কফিন এসে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে ভোর ৫টায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের পরিবারের জন্য ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে সকাল ১০টার দিকে মরদেহ তার গ্রামের বাড়ি বাগুড়ী গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। বাড়ির আঙিনায় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

জুম্মার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে গত ৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৯টায় মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় রনির মৃত্যু হয়। তিনি সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহত রনি যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাহামুদ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, ছোট বোন এবং চার বছরের এক কন্যা সন্তান রেখে গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..