× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে কে.জি স্কুলের শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা প্রদান

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট কে.জি স্কুল’ এর শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১০ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেজি স্কুলের অধ্যক্ষ আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ জেসমিন আক্তার উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন উর রশিদ, অভিভাবক ও মেডিকেল অফিসার ডা. তাসনিম আরা মুক্তা, কে.জি স্কুলের শিক্ষক মাফুজুল হক, আব্দুস ছামাদ, রবিউল হক টাইগার, মীর বায়েজিদ , খোরশেদ আলম, হারুন উর রশিদ, নেহার বানু, উম্মে সালমা ও মীরা আক্তার।

স্কুলের প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৩২ ইভেন্টে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারি ৯৬ শিক্ষার্থীকে পুরস্কার এবং বৃত্তি প্রাপ্ত ৫২ জন ও ক্লাসে মেধা তালিকায় ২১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃঅনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন এবং অভিভাবক ডা. তাসনিম আরা মুক্তা ধামইরহাট কেজি স্কুলের শিক্ষা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

 


এ ক্যটাগরির আরো খবর..